গীতসংহিতা 95
95
স্তব ও প্রশংসা
1এস, আমরা প্রভু পরমেশ্বরের জয়গান গাই,
আমাদের ত্রাণকর্তার উদ্দেশে করি হর্ষধ্বনি।
2এস, কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর কাছে যাই,
তাঁর প্রশংসাগানে হই মুখরিত।
3প্রভু পরমেশ্বর মহান ঈশ্বর,
সকল দেবতার উপরে তিনিই মহান রাজা।
4গভীরতম স্থান থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ পর্যন্ত
সমগ্র পৃথিবী তাঁর অধিকারে।
5সমুদ্র তাঁর, কারণ তিনিই তার স্রষ্টা,
স্থলভূমিও তাঁরই হাতে গড়া।
6এস, আমরা প্রণিপাত করি, হই প্রণত,
আমাদের স্রষ্টা প্রভু পরমেশ্বরের সম্মুখে হই নতজানু।
7কারণ তিনি আমাদের ঈশ্বর, আমরা তাঁর চারণের প্রজা,
তিনি সযত্নে পালন করেন আমাদের।
তোমরা আজই তাঁর রবে কর্ণপাত কর।
8মরুপ্রান্তর পার হয়ে আসার সময় মরিবা ও মাস্সায়#95:8 যাত্রা 17:7 পদ দ্রষ্টব্য। মরিবা–প্ররোচনা, মাসসা–বিবাদ। সেদিন তোমরা
যেমন করেছিলে তেমন ভাবে হৃদয় কঠিন করো না তোমরা।#হিব্রু 3:15; 4:7
9সেদিন তােমাদের পিতৃপুরুষেরা আমাকে পরীক্ষা করেছিল,
আমার কার্যকলাপ দেখার পরও আমাকে যাচাই করেছিল তারা।#যাত্রা 17:1-7; গণনা 20:2-13
10চল্লিশ বছর ধরে এই প্রজন্মের উপর ছিল আমার তীব্র অসন্তোষ,
আমি বলেছিলাম: এদের চিত্ত বিভ্রান্ত।
এরা জানে না আমার পথ।
11তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম,
আমার শান্তি ও বিশ্রাম থেকে এরা হবে
চিরতরে বঞ্চিত#গণনা 14:20-23; দ্বি.বি. 1:34-36; 12:9-10; হিব্রু 4:3-5।#হিব্রু 3:7-11
Currently Selected:
গীতসংহিতা 95: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.