YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 93

93
রাজাধিরাজ প্রভু পরমেশ্বর
1প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ,
মহিমায় বিভূষিত তিনি,
সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে,
এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,
2এই ভিত্তি চির অটল। সৃষ্টির আদি থেকেই সুপ্রতিষ্ঠিত তোমার সিংহাসন,
অনাদিকাল থেকেই বিরাজিত তুমি।
3হে প্রভু, সমুদ্র স্ফীত হয়ে উঠেছে,
কলনাদে মুখর আজ সাগর বক্ষ সগর্জনে সমুত্থিত জলধি তরঙ্গ।
4সুবিশাল জলরাশির গর্জনের চেয়ে,
সমুদ্রের প্রবল তরঙ্গমালার চেয়েও ঊর্ধ্বে প্রতিষ্ঠিত প্রভু পরমেশ্বর অধিক শক্তিমান।
5শাশ্বত তোমার সকল অনুশাসন হে প্রভু পরমেশ্বর,
পবিত্রতা তোমার ভবনের শোভা, যুগে যুগে চিরকাল।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 93