গীতসংহিতা 92
92
ঈশ্বরের স্তবগান
ভজনগীতি
গান। সাব্বাথ দিনের জন্য।
1হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা ভাল,
তুমি হে পরাৎপর, তোমারই স্তবগান করা শ্রেয়।
2প্রতি প্রভাতে তোমার অবিচল প্রেমের কথা,
ও নিশীথে তোমার সত্যময়তার কথা ঘোষণা করা ভাল।
3বীণা ও বাঁশীর সুরে সুরে
তার যন্ত্রের ঝঙ্কারে হোক এ ঘোষণা।
4তোমার মহান কর্ম হে প্রভু পরমেশ্বর আনন্দে পূর্ণ করে আমার হৃদয়,
কী মহান কীর্তি তোমার আমি গাইব তোমার জয়গান।
5হে প্রভু পরমেশ্বর তোমার কীর্তি কত মহৎ,
কত গভীর তোমার পরিকল্পনা।
6কপটাচারীরা জানে না এ কথা,
নির্বোধও বোঝে না যে,
7চিরতরে বিনষ্ট হওয়ার জন্যই দুষ্টেরা বেড়ে ওঠে তৃণদলের মত,
অধর্মচারীরা হয় সমৃদ্ধিশালী।
8কিন্তু হে প্রভু পরমেশ্বর,
তুমি শাশ্বত, সার্বভৌম ঈশ্বর!
9তোমার শত্রুরা হে প্রভু পরমেশ্বর,
তোমার শত্রুরা হবে বিনষ্ট, অধর্মাচারীরা হবে বিক্ষিপ্ত।
10কিন্তু তুমি উন্নত করেছ আমার শির বন্যবৃষের শৃঙ্গের মত,
নূতন তৈলে অভিষিক্ত হয়েছি আমি।
11আমি স্বচক্ষে নিরীক্ষণ করেছি আমার শত্রুদের পতন,
স্বকর্ণে শুনেছি আমার বিরোধী দুরাচারদের দুর্দশার কথা।
12ধার্মিক ব্যক্তি সমৃদ্ধ হবে তালবৃক্ষের মত,
লেবাননের সীডার বৃক্ষের মত সে হবে উন্নত শির!
13প্রভুর নিকেতনে রোপিত বৃক্ষের মত তারা,
ঈশ্বরের প্রাঙ্গনে তারা করবে সমৃদ্ধিলাভ।
14পরিণত বয়সেও তারা হবে ফলবান,
সর্বদাই থাকবে সতেজ ও সরস।
15এই ভাবেই প্রকাশিত হবে যে, প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ,
তিনিই আমার আশ্রয়গিরি, তাঁর মধ্যে নেই কোন অধর্ম।
Currently Selected:
গীতসংহিতা 92: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.