গীতসংহিতা 87
87
সর্বজাতির জননী সিয়োন নগরী
ভজন গীতি
কোরহ বংশের গান
1পবিত্র পর্বতে প্রভু পরমেশ্বর, প্রতিষ্ঠা করেছেন তাঁর নগরী।
2যাকোবকুলের সমস্ত বসতি অপেক্ষা সিয়োনের তোরণদ্বারগুলি তাঁর একান্ত প্রিয়,
3হে ঈশ্বরের প্রিয় নগরী,
স্বয়ং ঈশ্বর বলেন তোমার গৌরবের কথা। সেলা
4আমাকে স্বীকার করে যে জাতিবৃন্দ,
তাদের তালিকায় আমি যুক্ত করব
মিশর#87:4 মিশর: মূল হিব্রু: রাহাব–একটি সমুদ্র দানব, মিশরের প্রতীকরূপে ব্যবহৃত। দ্রষ্টব্য: যিশা 51:9 ও ব্যাবিলনের নাম দেখ,
ফিলিস্তিয়া, টায়ার ও সুদানের ভক্তজনেরাও হবে সিয়োনের সন্তান।
5সিয়োন সম্পর্কে লোকে বলবে:
সর্ব জাতিই পরিগণিত হবে সিয়োনের সন্তানরূপে,
পরাৎপর স্বয়ং একে দৃঢ়রূপে করবেন প্রতিষ্ঠিত।
6জাতিবৃন্দের তালিকা রচনার সময় প্রভু লিপিবদ্ধ করেনঃ
এরা প্রত্যেকেই সিয়োনের সন্তান।
7তারা সকলে নৃত্যের তালে গানের সুরে কণ্ঠ মিলিয়ে বলবে:
তুমিই আমাদের সকল প্রেরণার উৎস!
Currently Selected:
গীতসংহিতা 87: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.