YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 86

86
সাহায্যের জন্য প্রার্থনা
দাউদের ভজন
প্রার্থনা গীতি
1হে প্রভু পরমেশ্বর, আমার প্রার্থনা শ্রবণ কর,
উত্তর দাও আমায়, বড় দুঃখী আমি, নিতান্ত দীনহীন।
2আমি তোমার একান্ত অনুগত, রক্ষা কর আমায় মৃত্যুর কবল থেকে, হে আমার আরাধ্য ঈশ্বর,
তোমারই উপর আমার পূর্ণ আস্থা তোমার এই ভক্তকে উদ্ধার কর।
3প্রতি নিয়তই আমি তোমাকে ডাকি,
হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি কৃপা কর।
4আনন্দে পূর্ণ কর তোমার এ ভক্তের প্রাণ, হে প্রভু পরমেশ্বর,
তোমারই কাছে নিবেদিত আমার এ জীবন।
5হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল যারা তোমাকে ডাকে,
তাদের প্রতি অবিচল তামার অনন্ত প্রেম।
6হে প্রভু, কর্ণপাত কর আমার প্রার্থনায়,
শ্রবণ কর আমার বিনতির ক্রন্দন।
7সঙ্কটের দিনে আমি তোমায় ডাকি, জানি,
তুমি সাড়া দেবে আমার ডাকে।
8হে প্রভু পরমেশ্বর, দেবগণের মধ্যে তোমার সমকক্ষ কেউ নেই,
অতুলনীয় তোমার মহান কীর্তিরাজি।
9হে প্রভু, তোমার সৃষ্ট সর্বজাতি তোমার সম্মুখে এসে করবে প্রণিপাত
হবে মুখর তোমার গৌরব গানে।#প্রকা 15:4
10তুমি মহান হে প্রভু পরমেশ্বর,
পরমাশ্চর্য তোমার কীর্তি, তুমিই একমাত্র ঈশ্বর।
11হে প্রভু পরমেশ্বর, আমাকে চেনাও তোমার পথ,
আমি চলব তোমার সত্যের পথে,
তোমার প্রতি সম্ভ্রমে কর একাগ্র চিত্ত আমার।
12হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, আমার অন্তরের অন্তঃস্থলে উচ্চারিত হবে তোমার স্তব,
চিরকাল আমি করব তোমার মহিমা কীর্তন।
13কত না অপার তোমার করুণা আমার প্রতি
মৃত্যুলোক থেকে তুমি উদ্ধার করেছ আমার প্রাণ।
14হে ঈশ্বর, উদ্ধত অত্যাচারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে,
হিংস্র লোকেরা আমার প্রাণনাশের চেষ্টায় রত,
তোমাকে তারা করেছে উপেক্ষা।
15কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি করুণাময়, পরম স্নেহপরায়ণ,
ক্রোধে তুমি ধীর, দয়াতে মহান, সত্যে অবিচল।
16ফিরে চাও আমার দিকে, দয়া কর আমায়,
বলীয়ান কর তোমার বলে, কর উদ্ধার,
তোমারই সেবায় সদারত আমি আমার জননীর মত।
17প্রকাশ কর আমার প্রতি, তোমার স্নেহের অপার নিদর্শন,
স্তম্ভিত হোক আমার বৈরীদল। হে প্রভু পরমেশ্বর,
তুমিই আমার পরম সহায়, তুমিই আমার সান্ত্বনা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 86