গীতসংহিতা 85
85
জাতির কল্যাণ কামনায় প্রার্থনা
কোরহের সন্তানদের গীত
সংগীত পরিচালকের উদ্দেশ্যে
1হে প্রভু পরমেশ্বর, তুমি প্রসন্ন ছিলে তোমার এ দেশের প্রতি,
যাকোবের বন্দিত্ব মোচন করে তুমি তাকে ফিরিয়ে এনেছিলে।
2তুমি ক্ষমা করেছিলে নিজ প্রজাদের অপরাধ,
তাদের সকল পাপ মোচন করেছিলে তুমি। সেলা
3তুমি সংবরণ করেছিলে তোমার ক্রোধ,
করেছিলে প্রশমিত আপন কোপানল।
4হে আমাদের ত্রাণেশ্বর, আবার ঘুচাও আমাদের বন্দিদশা।
আমাদের প্রতি নিবৃত্ত কর তোমার ক্রোধ।
5তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে আমাদের উপর?
তোমার কোপ কি সঞ্চারিত হবে যুগযুগান্ত ধরে?
6আবার সঞ্জীবিত কর আমাদের,
আমরা তোমার প্রজাবৃন্দ, উল্লসিত হব তোমারই আনন্দে।
7হে প্রভু, দাও আমাদের অসীম প্রেমের পরিচয়,
দাও আমাদের তোমার পরিত্রাণ।
8আমি শুনব আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাণী,
তিনি দান করেছেন শান্তির প্রতিশ্রুতি তাঁর প্রজাবৃন্দের কাছে,
কিন্তু তারা যেন আর ফিরে না যায় ভ্রান্ত পথে।
9যারা তাঁকে সম্ভ্রম করে, আসন্ন তাদের সুনিশ্চিত পরিত্রাণ,
যেন হয় তাঁর মহিমার অধিষ্ঠান আমাদের দেশে।
10অবিচল প্রেম ও সত্যের মিলন ঘটল,
ন্যায়পরতা ও শান্তি করল পরস্পর চুম্বন।
11মর্ত্যভূমিতে সত্য হবে অঙ্কুরিত,
স্বর্গ থেকে ন্যায়পরতা করবে দৃষ্টিপাত।
12প্রভু পরমেশ্বর আমাদের দান করবেন সমৃদ্ধি,
আমাদের দেশ হবে শস্যসমৃদ্ধ।
13ন্যায় পরায়ণতা তাঁর অগ্রগামী হয়ে
রচনা করবে তাঁর চলার পথ।
Currently Selected:
গীতসংহিতা 85: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.