YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 82

82
দুর্নীতিপরায়ণ বিচারকদের প্রতি অনুযোগ
আসফের ভজন
1সর্বাধিপতি প্রভু পরমেশ্বর দণ্ডায়মান তাঁর দিব্যসভায়,
দেবগণের মাঝেই বিচার নিষ্পন্ন করবেন তিনি।
2তোমরা আর কতকাল অন্যায় বিচার করবে?
পক্ষপাতিত্ব করবে দুর্জনদের? সেলা
3দীনদরিদ্র ও পিতৃহীনদের সুবিচার কর
নিপীড়িত ও দুঃস্থদের ন্যায্য অধিকার কর প্রতিষ্ঠা।
4আর্ত ও অসহায়দের উদ্ধার কর,
দুর্জনদের কবল থেকে মুক্ত কর তাদের।
5ওরা কিছু জানে না, বোঝে না, অন্ধকারেই ওরা ঘুরে বেড়ায়,
জগত সংসারের ভিত্তি উঠেছে কেঁপে।
6আমি বলছি, তােমরা সকলেই দেবতুল্য,
সকলেই পরাৎপরের সন্তান।#যোহন 10:34
7কিন্তু তা সত্ত্বেও মর্ত্যমানবের মতই তোমাদের মৃত্যু হবে,
হে অভিজাতকুল! ঐ একইভাবে তোমাদেরও হবে পতন।
8হে ঈশ্বর, সমুত্থিত হও, বিচার কর পৃথিবীর,
কারণ সকল জাতিই তোমার অধীন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 82