গীতসংহিতা 81
81
জাতীয় উৎসব সঙ্গীত
আসফের গীত
সঙ্গীত পরিচালকের প্রতি: গাত ঘরাণা অনুসরণে
1আমাদের পরম আশ্রয় ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর,
যাকোবের ঈশ্বরের উদ্দেশে কর আনন্দগান।
2সুরের লহরী তোল বীণার ঝঙ্কারে,
বাঁশীর সুরে সুরে তোল মূর্ছনা।
3তোল তান খঞ্জনীর তালে তালে। বাজাও ভেরী অমারজনীর উৎসবে,
পূর্ণিমার উৎসব দিনে বাজাও তুরী।#গণনা 10:10
4কারণ এই-ই ইসরায়েলের বিধি,
যাকোবের আরাধ্য ঈশ্বরের নির্দেশ।
5মিশর ছেড়ে চলে আসার সময় তিনি যোষেফকুলে প্রবর্তন করেছিলেন এই বিধি। অজানা এক কণ্ঠস্বর শুনেছি আমি:
6আমি তুলে নিলাম সমস্ত ভার তোমার স্কন্ধ থেকে,
দিন মজুরের কঠোর পরিশ্রম থেকে নিষ্কৃতি দিলাম তোমায়।
7সঙ্কটের মাঝে তুমি আমায় ডাকলে, আর আমি তোমায় করলাম উদ্ধার,
অন্তরাল থেকে সাড়া দিলাম তোমায় বজ্রের ধ্বনিতে,
তোমায় পরীক্ষা করলাম আমি, মরিবার জলকুণ্ডের ধারে।#যাত্রা 17:7; গণনা 20:13
8হে আমার প্রজাবৃন্দ শোন, শোন আমার সাবধান বাণী হে ইসরায়েল,
মন দাও আমার কথায়!
9তোমাদের মাঝে থাকবে না কোন অন্য দেবতা,
তাদের কাছে তুমি করবে না প্রণিপাত।
10আমিই প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর,
আমিই তোমাদের মিশর থেকে এনেছি উদ্ধার করে।
পক্ষীশাবকের মত বিস্তার কর তোমাদের মুখ আমি পূর্ণ করে দেব পক্ষীমাতার মত।#যাত্রা 20:2-3; দ্বি.বি. 5:6-7
11কিন্তু আমার প্রজাবৃন্দ কর্ণপাত করল না আমার রবে
ইসরায়েল চাইল না আমাকে।
12তাই তাদের কঠোর মনোভাবের কাছেই তাদের সমর্পণ করলাম আমি,
চলতে দিলাম তাদের নিজের পথে।
13হায়, আমার প্রজারা যদি শুনত আমার কথা!
যদি ইসরায়েল চলত আমার পথে!
14আমি অচিরে দমন করতাম তাদের শত্রুদের,
পরাস্ত করতাম তাদের বিপক্ষদলকে নির্মম আঘাতে।
15প্রভুর বিদ্বেষীরা সভয়ে করবে তাঁর বশ্যতা স্বীকার
তাদের দাসত্বের দণ্ড হত চিরস্থায়ী।
16কিন্তু আমি ইসরায়েলীদের আহারের জন্য দান করতাম সর্বোৎকৃষ্ট ফসল,
তৃপ্ত করতাম তাদের পার্বত্য মধু পানে।
Currently Selected:
গীতসংহিতা 81: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.