গীতসংহিতা 8
8
ঈশ্বরের মহিমা ও মানুষের মর্যাদা
দাউদের ভজন।
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: গাৎ ঘরানা অনুসরণে
1হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর,
বিরাজিত তোমার মহিমা এ বিশ্বসংসারে,
ঊর্ধ্বে অন্তরীক্ষে ধ্বনিত তোমার স্তবগান।
2বিদ্বেষীদের স্তব্ধ করার জন্য শত্রুদের নির্বাক করার জন্য,
তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ
তোমার প্রশংসায় করেছ মুখর।#মথি 21:16
3আমি যখন তোমারই হাতে গড়া আকাশের দিকে চাই, দেখি,
চন্দ্র ও তারকাখচিত সেই আকাশের অসীম বিস্তার!
4তখন মনে হয়, কে এই নশ্বর মানব? কেন ভাব তার কথা?
কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ?#ইয়োব 7:17-18; গীত 144:3; হিব্রু 7:17-18; গীত 144:3; হিব্রু 2:6-8
5তবু তাকেই করেছ তুমি মর্যাদায় সামান্যই ছোট তোমার#8:5 পাঠান্তর: দেবতাদের অথবা স্বর্গদূতদের চেয়ে। চেয়ে,
করেছ ভূষিত তাকে গৌরব ও মহিমায়।
6তোমার সৃষ্ট সব কিছুর উপর
কর্তৃত্ব দিয়েছ তাকে।#১ করি 15:27; ইফি 1:22; হিব্রু 2:8
7মেষ ও বৃষের পাল,
বনের সমস্ত পশু,
8আকাশের যত পাখী, সাগরের মৎস্যকুল,
জলচর সমস্ত প্রাণী –সবই করেছ তুমি তারই অধীন।
9হে প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর,
বিরাজিত তোমার নামের মহিমা এ বিশ্বসংসারে।
Currently Selected:
গীতসংহিতা 8: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.