YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 6

6
বিপন্ন ভক্তের প্রার্থনা
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি। তারযন্ত্র সহযোগে। উদারা সপ্তক।
1হে প্রভু পরমেশ্বর, ক্রোধভরে আমাকে করো না ভৎর্সনা,
রুষ্ট হয়ে শাসন করো না আমাকে।#গীত 38:1
2সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর,
আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন।
3কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে!
কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে?
4হে প্রভু, ফিরে চাও বাঁচাও আমার প্রাণ!
তোমার অবিচল প্রেমের দোহাই উদ্ধার কর আমায়।
5মৃত্যুলোকে কেউ স্মরণ করে না তোমায়
পাতালে কেউ করে না তোমার স্তব!
6গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত,
নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার,
অশ্রুসিক্ত হয় উপাধান।
7শত্রুর নির্যাতনে গভীর বেদনায় কেঁদে কেঁদে
নিভে এসেছে আমার নয়নের আলো, দৃষ্টি হয়েছে ক্ষীণ।
8দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে,
প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন।#মথি 7:23; লুক 13:27
9আমার বিনতি শুনেছেন প্রভু পরমেশ্বর,
পূরণ করবেন তিনি আমার প্রার্থনা।
10আমার শত্রুপক্ষ হবে পরাজিত,
লজ্জায়, অপমানে মুহূর্তে বিভ্রান্ত হয়ে করবে পলায়ন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 6