YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 54

54
শত্রুর কবল থেকে উদ্ধারের প্রার্থনা
গীতি কবিতা। দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: তারযন্ত্র সহযোগে সীফনিবাসী লোকেরা যখন শৌলের কাছে এসে বলেছিল, “দাউদ আমাদের এলাকায় লুকিয়ে আছেন’’–সেই সময় দাউদ এই গীতটি রচনা করেন।#১ শমু 23:19; 26:1
1হে ঈশ্বর, তোমার নামের গুণে আমাকে উদ্ধার কর,
তোমার পরাক্রমে আমার পক্ষে বিচার নিষ্পন্ন কর।
2হে ঈশ্বর, শোন আমার নিবেদন,
কর্ণপাত কর আমার প্রার্থনায়।
3উদ্ধত লোকেরা উঠেছে আমার বিরুদ্ধে,
দুর্বৃত্তেরা আমার জীবননাশের চেষ্টা করছে,
ঈশ্বরকে সমীহ করে না তারা। সেলা
4কিন্তু ঈশ্বরই আমার সহায়,
প্রভু পরমেশ্বরই আমার রক্ষক#54:4 গ্রীক ও সিরিয়াক। হিব্রু: প্রভু আমার দেহরক্ষীদের মধ্যবর্তী।
5তিনিই আমার শত্রুদের দুষ্কর্মের প্রতিফল দেবেন,
তিনি সত্যনিষ্ঠ, তিনিই ওদের করবেন ধ্বংস।
6সানন্দে আমি তোমার উদ্দেশে
বলি উৎসর্গ করব হে প্রভু পরমেশ্বর,
কৃতজ্ঞতা নিবেদন করব আমি তোমার চরণে, কারণ তুমি মঙ্গলময়।
7তুমি আমায় করেছ উদ্ধার সকল সঙ্কট থেকে,
স্বচক্ষে আমি দেখেছি শত্রুর দুর্দশা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 54