গীতসংহিতা 53
53
দুরাচারীর ভাবী দণ্ড
(গীত 14)
গীতি কবিতা। দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের উদ্দেশে: সুর–মাহালাৎ
1নির্বোধ মনে মনে বলে,
‘ঈশ্বর নাই।’
ওরা ভ্রষ্ট, জঘন্য অনাচারী,
সৎকর্ম করে না কেউ।
2স্বর্গ থেকে ঈশ্বর দেখেন মানব সন্তানদের,
লক্ষ্য করেন, সুবুদ্ধি সম্পন্ন কেউ আছে কিনা!
3সদাচারী কেউ নেই,
একজনও নেই,
সকলেই বিপথে গিয়েছে,
বিকারগ্রস্ত হয়েছে সকলে।#রোমীয় 3:10-12
4দুরাচারদের কি কোন জ্ঞান নেই?
গ্রাস করে তারা আমারই প্রজাদের,
ঈশ্বরকে তারা ডাকে না কখনও।
5যেখানে ভয়ের কোন কারণ নেই,
সেইখানেও নিদারুণ আতঙ্কে ওরা হবে জর্জরিত,
যারা অবরোধ করবে তোমায়,
ঈশ্বর ছড়িয়ে ফেলবেন তাদের অস্থি।
তারা হবে অবমানিত, কারণ ঈশ্বর তাদের করেছেন প্রত্যাখ্যান।
6সিয়োন থেকেই আসুক নেমে ইসরায়েলের পরিত্রাণ,
ঈশ্বর যখন আবার আপন প্রজাদের সৌভাগ্যের করবেন সূচনা,
তখন উল্লসিত হবে যাকোব,
ইসরায়েল হবে আনন্দিত।
Currently Selected:
গীতসংহিতা 53: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.