YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 52

52
অধর্মাচরণের পরিণতি
গীতি কবিতা। দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের উদ্দেশে। ইদোমনিবাসী দোয়েগ যখন শৌলের কাছে গিয়ে জানাল যে দাউদ অহিমেলকের বাড়িতে এসেছেন, সেই সময়ে দাউদ দোয়েগকে ইঙ্গিত করে এই গীতটি রচনা করেন।#১ শমু 22:9-10
1হে শক্তিধর মানব, আপন অপকর্মের জন্য কেন দম্ভ কর? জেন,
ঈশ্বরের প্রেম চির-অবিচল।
2তুমি অনিষ্ট করার সঙ্কল্প কর,
বিশ্বাসঘাতক তুমি,
ক্ষুরের মত শাণিত তোমার জিহ্বা।
3ভালর চেয়ে মন্দই তোমার প্রিয়,
সত্যের চেয়ে মিথ্যা বলতেই তুমি ভালবাস। সেলা
4তোমার ছলনাপটু জিহ্বা ধ্বংসাত্মক কথা বলতে ভালবাসে।
5ঈশ্বর তোমাকে চূর্ণ করবেন চিরতরে,
তোমার আবাস থেকে টেনে এনে তোমাকে ছিন্নভিন্ন করবেন তিনি,
জীবলোক থেকে তোমায় করবেন উৎপাটিত। সেলা
6ধর্মপরায়ণ লোকেরা দেখে ভীত হবে,
তারা তোমাকে উপহাস করে বলবে:
7দেখ, এই সেই লোক যে ঈশ্বরের শরণ নেয় নি কখনও,
প্রচুর ধনসম্পদে ছিল সে একান্ত নির্ভর,
দুষ্কর্মের দ্বারাই সে করত আপন শক্তিসঞ্চার।
8কিন্তু আমি ঈশ্বরের ভবনে পল্লবিত সতেজ জলপাই বৃক্ষের মত,
ঈশ্বরের অবিচল প্রেমে আজীবন আমি করব নির্ভর।
9হে ঈশ্বর, অশেষ মঙ্গল তুমি করেছ সাধন,
তাই আমি গাইব তোমার স্তবগান। তুমি মঙ্গলময়—
একথা আমি করব প্রচার তোমার ভক্তমণ্ডলীর মাঝে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 52