গীতসংহিতা 48
48
ঈশ্বরের প্রিয় নগরী সিয়োন
ভজন গীতি। কোরহ বংশের সঙ্কলন।গান।
1প্রভু মহান, সুমহান আমাদের প্রভু পরমেশ্বর! তাঁর পবিত্র পর্বতে স্থাপিত আমাদের ঈশ্বরের পবিত্র নগরী।
সেইখানে ধ্বনিত হোক তাঁর স্তব ও বন্দনাগান।
2সুউচ্চ সেই রমণীয় ভূমি, মনোরম সেই পবিত্র পর্বত সারা বিশ্বের আনন্দ স্বরূপ,
উত্তর সীমান্তে সিয়োনপর্বত সেইখানে আছে মহান রাজার পুরী।#মথি 5:35
3সেই পুরীর দুর্গশ্রেণীর মাঝে তিনিই আমাদের নিরাপদ আশ্রয়,
প্রকাশ করেছেন ঈশ্বর আপনার এই পরিচয়।
4নৃপতিরা দলবদ্ধ হয়ে এই নগরীর বিরুদ্ধে
করেছিল অভিযান।
5কিন্তু একে দেখে তারা হল স্তম্ভিত,
সন্ত্রস্ত হয়ে পালিয়ে গেল তারা।
6এখানে এসে তারা হল ভয়ে কম্পমান
প্রসববেদনাতুরা রমণীর মত,
7প্রচণ্ড পূবালী ঝড়ে আন্দোলিত ভাঙ্গা জাহাজের মত।
8আমরা শুনেছি ঈশ্বরের মহান কীর্তির কথা, স্বচক্ষে আজ দেখেছি সে কীর্তি আমাদের আরাধ্য ঈশ্বর,
সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের নগরীতে।
জেনেছি, তিনি তাঁর নগরীকে নিরাপদে রাখবেন চিরকাল। সেলা
9তোমারই মন্দিরে হে ঈশ্বর,
আমরা করেছি ধ্যান তোমার অবিচল প্রেমের কথা।
10হে ঈশ্বর, তোমার গৌরব ও মহিমা পরিব্যাপ্ত এ বিশ্বমণ্ডলে,
ন্যায়ের দাক্ষিণ্যে পূর্ণ তোমার অভয় হস্ত।
11তোমার ন্যায্যবিচারে
আনন্দিত হোক সিয়োন পর্বত
যিহুদীয়ার প্রতি জনপদে উঠুক হর্ষধ্বনি।
12প্রদক্ষিণ কর তোমরা সিয়োন পর্বত,
গণনা কর তার দুর্গচূড়াসমূহ,
13মনোযোগ দিয়ে লক্ষ্য কর তার প্রাচীর,
প্রবেশ কর তার হর্ম্যরাজির মাঝে যেন উত্তরপুরুষের কাছে বলতে পার যে,
14এই ঈশ্বরই আমাদের শাশ্বত ঈশ্বর,
তিনিই চিরকাল আমাদের করবেন পরিচালনা।
Currently Selected:
গীতসংহিতা 48: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.