YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 47

47
ভজন গীতি। কোরহ বংশের সঙ্কলন।সঙ্গীত পরিচালকের জন্য।
1হে জাতিবৃন্দ করতালি দাও,
সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর।
2পরাৎপর প্রভু পরমেশ্বর মহাসম্ভ্রমশালী,
সমগ্র পৃথিবীর মহান অধিপতি।
3তিনি জাতিগণকে আমাদের অধীন করেছেন,
নানা জাতিকে করেছেন আমাদের পদানত।
4আমাদের অধিকৃত দেশ তাঁরই মনোনীত,
সেই দেশ তাঁর প্রীতিভাজন যাকোবকুলের গর্বস্বরূপ। সেলা
5ঈশ্বর জয়ধ্বনি সহকারে,
তুরীধ্বনিসহ প্রভু আরোহণ করলেন সিংহাসনে।
6স্তবগান কর ঈশ্বরের,
বন্দনাগান কর আমাদের রাজার!
7ঈশ্বরই সমগ্র পৃথিবীর অধিপতি,
গানে গানে তাঁর প্রশংসা কর।
8জাতিবৃন্দের উপর ঈশ্বর রাজত্ব করেন,
আপন পবিত্র সিংহাসনে তিনি সমাসীন।
9অব্রাহামের আরাধ্য ঈশ্বরের প্রজারূপে
জাতিগণের শাসককুল হয় সম্মিলিত।
পৃথিবীর মহাশক্তিধর যোদ্ধারা সকলেই ঈশ্বরের অধীন,
মহামহিম, মহিমান্বিত তিনি!

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 47