গীতসংহিতা 46
46
ঈশ্বর আমাদের পরম সহায়
কোরহ বংশের সঙ্কলন।সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ।সানাই সহযোগে গান।
1ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায়।
সাহায্যদানে তিনি সদা তৎপর।
2যদি ঘটে মহাপ্রলয়, কেঁপে ওঠে পৃথিবীর বুক,
যদি সাগর গর্ভে উৎপাটিত হয় পর্বতশ্রেণীর ভিত্তি,
3যদি সাগরের জলরাশি ফেনিল উচ্ছ্বাসে উত্তাল হয়ে ওঠে, মত্ত গর্জনে হয়ে ওঠে ভয়াল ভীষণ যদি পর্বতরাজি হয় প্রকম্পিত,
তবুও আমরা ভয়ে হব না বিহ্বল। সেলা
4একটি স্রোতস্বিনী আছে, যার জলধারা পরাৎপরের পবিত্র বাসভূমি
ঈশ্বরের নগরীকে করে আনন্দমণ্ডিত।
5ঈশ্বর সেখানে বিরাজমান, সেই নগরীকে কখনও ধ্বংস করা যাবে না, কখনও তা হবে না বিচলিত, বিপর্যয় নেমে আসার মুহূর্তেই
ঈশ্বর এসে দাঁড়াবেন তার পরম সহায়রূপে।
6জাতিবৃন্দ ছত্রভঙ্গ হয় বিশৃঙ্খল হয় রাজ্যসমূহ,
তাঁর বজ্রনির্ঘোষে বিপর্যস্ত হয় পৃথিবী।
7সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের সঙ্গে আছেন,
যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়। সেলা
8এস, দেখ প্রভুর মহান কীর্তি,
দেখ, কী বিস্ময়কর কীর্তি তিনি সাধন করেছেন পৃথিবীতে।
9পৃথিবীর প্রান্ত অবধি তিনি যুদ্ধ নিবৃত্ত করেন।
ধনুক ভগ্ন করেন তিনি, বর্শা করেন খণ্ডবিখণ্ড
রথসমূহ আগুনে পুড়িয়ে দেন।
10প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও,
জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত
এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।
11গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন,
যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।
Currently Selected:
গীতসংহিতা 46: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.