YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 4

4
ঈশ্বরদত্ত শান্তি দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ। তারযন্ত্র সহযোগে।
1(গীতিকার বলেন)
হে আমার ঈশ্বর, আমার রক্ষক তুমি,
আমি ডাকলে তুমি সাড়া দিও।
সঙ্কটে তুমি আমাকে দিয়েছ স্বস্তি,
আমার প্রতি দয়া কর, নিবেদন শোন আমার।
2(প্রভু পরমেশ্বর বলেন) হে মানব আর কতকাল অবমানিত হবে আমার মর্যাদা?
কত কাল তোমরা মোহিত হবে স্তোকবাক্যে,
ছুটে বেড়াবে অলীকের পিছনে? সেলা
3(গীতিকার বলেন) মনে রেখ, প্রভু পরমেশ্বর তাঁর ভক্তকে করেছেন পৃথক আপন উদ্দেশ্য সাধনে,
সাড়া দেন তিনি আমার ডাকে।
4ক্রুদ্ধ হলেও লিপ্ত হয়ো না পাপে, শান্ত হও,
শয্যায় নিভৃতে আপন মনে ভেবে দেখ সব কথা।#ইফি 4:26 সেলা
5যথাযোগ্য বলি উৎসর্গ কর
আস্থা রাখ প্রভু পরমেশ্বরে।
6অনেকে প্রার্থনা করে, বলে, তুমি ছাড়া কে আমাদের মঙ্গল করতে পারে?
হে প্রভু পরমেশ্বর বিকিরণ কর
আমাদের উপর তোমার শ্রীমুখের জ্যোতি।
7ফসল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে ওদের যে আনন্দ তার চেয়েও মহত্তর আনন্দে
তুমি পূর্ণ করেছ আমার হৃদয়।
8আমি শান্তিতে শয়ন করে নিদ্রামগ্ন হব কারণ হে প্রভু পরমেশ্বর,
তুমিই আমাকে রেখেছ নিরাপদে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in