YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 3

3
দাউদের ভজন
(পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় দাউদ এই গীতটি রচনা করেন)#২ শমু 15:13—17:22
1হে প্রভু, আমার শত্রুরা সংখ্যায় অনেক,
বহুজন বিদ্রোহ করছে আমার বিরুদ্ধে।
2আমার সম্বন্ধে অনেকেই বলছে:
ওকে উদ্ধার করবেন না ঈশ্বর। সেলা
3কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি ঢালের মত ঘিরে রেখেছ আমায়
দিয়েছ গৌরব, করেছ উন্নতশির।
4প্রভু পরমেশ্বরের কাছে আমি কাতর মিনতি করি,
তাঁর পবিত্র শৈল#3:4 পবিত্র শৈল: সিয়োন পর্বতে স্থিত মন্দির। থেকে তিনি আমায় উত্তর দেন। সেলা
5আমি মগ্ন হই গভীর নিদ্রায় জাগ্রত হই আবার,
রক্ষা করেন সর্বদা প্রভু আমায়।
6শত সহস্র লোক ঘিরেছে আমায়,
তবুও আমি ভয় করি না তাদের।
7এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়।
দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন।
8হে প্রভু পরমেশ্বর, তোমারই হাতে পরিত্রাণ,
বর্ষণ কর তোমার আশিস তোমার প্রজাদের উপর। সেলা

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 3