গীতসংহিতা 32
32
ঈশ্বরই ভক্তের ধ্যান-জ্ঞান, ঈশ্বরই তার আনন্দ
দাউদের ভজন
গীতি কবিতা
1ধন্য সেই জন, যার অপরাধ ক্ষমা করা হয়েছে
মার্জনা করা হয়েছে যার পাপরাশি।
2ধন্য সেই জন, প্রভু যার অপরাধ গণ্য করেন না,
ছলনা নেই যার অন্তরে।#রোমীয় 4:7-8
3যখন আমি মৌন ছিলাম, স্বীকার করিনি আমার পাপ,
সারাদিন অব্যক্ত ক্রন্দনে তখন শীর্ণ হচ্ছিল আমাহ দেহ।
4দিবারাত্রি তোমার কঠোর শাসন
গুরুভার হয়েছিল আমার উপর,
যেন দারুণ গ্রীষ্মের দুরন্ত দাবদাহে শুকিয়েছিল
নিঃশেষে জীবনের রসধারা। সেলা
5তোমার কাছে আমি তখন স্বীকার করলাম আমার পাপ গোপন করিনি কোন অপরাধ।
আমি মনস্থ করলাম, প্রভু পরমেশ্বরের কাছে স্বীকার করব আমার অপরাধ।
তখন তুমি হে প্রভু পরমেশ্বর, রক্ষা করবে আমায় আমার পাপের দণ্ড থেকে। সেলা
6তাই ঘোর দুর্দিনে#32:6 হিব্রু: আক্ষরিক: যখন তোমাকে পাওয়া যায় কেবল তখনই মর্মার্থ: সঙ্কটকালে তুলনীয়: গীতসংহিতা 46:1ম পদ
ভক্ত তোমার বিনতি জানাবে তোমার কাছে,
সঙ্কটের মহাপ্লাবন কখনও স্পর্শ করবে না তাকে।
7তুমিই আমার পরম আশ্রয়,
সঙ্কটে তুমিই রক্ষা করবে আমায়,
ঘিরে রাখবে মুক্তির আনন্দধ্বনিতে। সেলা
8প্রভু বলেনঃ আমি দেখাব তোমায় সঠিক পথ,
চালাব তোমায় সেই পথে তোমার উপর রাখব দৃষ্টি দেব তোমায় সুমন্ত্রণা।
9হয়ো না তোমরা অবাধ্য অশ্ব বা মহিষের মত,
যাদের বশে রাখতে হয় বল্গা ও লাগাম দিয়ে।
10গীতিকারের বক্তব্য: দুর্জনের অনেক যন্ত্রণা,
কিন্তু যে প্রভুর উপর নির্ভর করে,
তাকে ঘিরে রাখে তাঁরই করুণা।
11প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর,
উল্লাসে মেতে ওঠ হে ধার্মিকবৃন্দ,
ন্যায়নিষ্ঠ যারা, কর আনন্দধ্বনি।
Currently Selected:
গীতসংহিতা 32: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.