YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 29

29
প্রভু পরমেশ্বরের মহাপরাক্রমের প্রকাশ
দাউদের ভজন
1হে দিব্যলোকবাসীগণ, তোমরা প্রভুর স্তব গান কর,
বর্ণনা কর তাঁর মহিমা ও পরাক্রম।
2গাও তাঁর নামের মাহাত্ম্য,
আভূমি প্রণত হও তাঁর মহান প্রকাশে।#গীত 96:7-9#29:2 হিব্রু অস্পষ্ট। সম্ভাব্য পাঠ: শুচি বসনে অথবা সুরম্য মন্দিরে।
3সমুদ্র কল্লোলে ধ্বনিত প্রভুর মহানাদ,
বজ্রধ্বনি করেন মহামহিম ঈশ্বর,
তরঙ্গ ভঙ্গে জাগে তাঁর মেঘমন্দ্র স্বর।
4প্রভুর নিনাদ অসীম শক্তিশালী,
মহিমাময় তাঁর নির্ঘোষ।
5প্রভুর তর্জনে ভেঙ্গে পড়ে দেবদারু বৃক্ষ,
বিধ্বস্ত হয় লেবাননের দেবদারু বন।
6তাঁর মহাগর্জনে গোবৎসের মত কেঁপে ওঠে গিরি লেবানন,
লাফায় শিশুবৃষের মত হার্মোন পর্বত।
7প্রভুর মহা নির্ঘোষে বিচ্ছুরিত হয় অগ্নিশিখা।
8তাঁর করাল নিনানে কেঁপে ওঠে মরুপ্রান্তর,
কাদের-এর প্রান্তর হয় প্রকম্পিত।
9প্রভুর ভীম গর্জনে ভীত হরিণীরা অকালে করে প্রসব,
ঝরে যায় অরণ্যের পত্ররাশি,
মন্দিরে সকলে করে তাঁর ভয়ালরূপের বন্দনা গান।
10অনন্ত জলরাশির উপরে প্রভু সমাসীম,
শাশ্বত সম্রাটরূপে তাঁরই অধিষ্ঠান।
11প্রভু আপন প্রজাদের শক্তির উৎস,
তাঁর মহাশান্তি দানে প্রজাদের করেন আশীর্বাদ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 29