YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 28

28
ঈশ্বরের কাছে সাহায্যের আবেদন
দাউদের ভজন
1হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।
2আমি যখন সাহায্যের আশায় আর্তস্বরে তোমায় ডাকি, তোমার পুণ্য মন্দিরের দিকে প্রসারিত করি দুটি হাত তখন তুমি শ্রবণ করো আমার করুণ মিনতি।
3দুর্জন ও অধর্মাচারীর সঙ্গে তুমি উচ্ছেদ করো না আমাকে, ওরা প্রতিবেশীকে শোনায় শান্তির সুমধুর বাণী কিন্তু অন্তরে পোষণ করে নির্মম দুরভিসন্ধি।
4ওদের দুষ্কর্মের প্রতিফল দাও তুমি, ওদের অপকর্মের প্রতিশোধ তুমি নাও, দাও ওদের প্রাপ্য দণ্ড।#প্রকা 22:12
5কারণ ওরা অবহেলা করে প্রভুর মহান কীর্তি, গ্রাহ্য করে না তাঁর সাধিত কর্মের কথা, তিনি ওদের দণ্ড দেবেন, ধ্বংস করবেন চিরতরে।
6ধন্য প্রভু পরমেশ্বর, তিনি শুনেছেন আমার বিনতি।
7স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ,
আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই,
আনন্দে মগ্ন আমার হৃদয়,
তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।
8প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বল,
আপন অভিষিক্তজনের পরিত্রাতা।
9হে প্রভু পরমেশ্বর, উদ্ধার কর তোমার প্রজাদের,
আশীর্বাদ কর তাদের যারা তোমার একান্ত আপন,
পালন কর তাদের,
বহন কর চিরকাল।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 28