গীতসংহিতা 150
150
ঈশ্বরের প্রশংসা
1তোমরা প্রভু পরমেশ্বরের প্রশংসা কর,
ঈশ্বরের পবিত্র পীঠস্থানে তাঁর প্রশস্তি কর।
তাঁর শক্তির প্রকাশ যেখানে সেই মহাকাশে তাঁর প্রশস্তি কর।
2পরাক্রমের কীর্তি রাজির জন্য তাঁর প্রশস্তি কর।
অপার মহিমার জন্য তাঁর প্রশস্তি কর।
3তুরীধ্বনি সহযোগে তাঁর প্রশস্তি কর,
সপ্ততন্ত্রী ও বীণার ঝঙ্কারে তাঁর প্রশস্তি কর।
4খঞ্জনী বাজিয়ে নৃত্যের তালে তাঁর প্রশস্তি কর,
তারযন্ত্র ও বাঁশীর সুরে তাঁর প্রশস্তি কর।
5মন্দিরার সুমধুর ধ্বনিতে তাঁর প্রশস্তি কর,
করতাল বাজিয়ে তাঁর প্রশস্তি কর।
6সমস্ত প্রাণী প্রভুর প্রশস্তি করুক,
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর সর্বজন।
Currently Selected:
গীতসংহিতা 150: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.