YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 149

149
ঈশ্বরের স্তুতিগান
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।
নতুন গান গাও প্রভুর উদ্দেশে,
ভক্ত সমাজে কর তাঁর স্তবগান।
2ইসরায়েল লাভ করুক পরম আনন্দ। তাঁর স্রষ্টার মাঝে।
সিয়োনবাসী হোক উল্লসিত। তার রাজার জন্য।
3তারা তাঁর নামের প্রশস্তি করুক নৃত্যের তালে তালে,
খঞ্জনী ও বীণার ঝঙ্কারে করুক তাঁর স্তুতিগান।
4প্রভু পরমেশ্বর আপন প্রজাদের সেবায় পরম তুষ্ট,
দীনদুঃখীদের তিনি করেন ভূষিত বিজয় মুকুটে।
5ভক্তবৃন্দ উল্লসিত হোক বিজয় গৌরবে,
দিবানিশি তারা করুক আনন্দগান।
6তাদের কণ্ঠে ধ্বনিত হোক ঈশ্বরের উচ্চ প্রশংসা,
হাতে থাকুক তাদের তীক্ষ্ণধার তরবারি,
7যেন ভিন্ন জাতির বিরুদ্ধে নিতে পারে অন্যায়ের যোগ্য প্রতিশোধ।
লোকদের দিতে পারে সমুচিত দণ্ড,
8যেন তাদের নৃপতিদের করতে পারে শৃঙ্খলিত
লৌহনিগড়ে আবদ্ধ করতে পারে তাদের অভিজাতবর্গকে।
9ঈশ্বরের বিধান অনুযায়ী বিচারের এই অধিকার,
তাঁর ভক্তবৃন্দের পক্ষে পরম গৌরব।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 149