হিতোপদেশ ভূমিকা
ভূমিকা
প্রবচন, প্রবাদ ও আপ্তবাক্যের আকার বা শৈলীতে নীতিশিক্ষা ও ধর্মীয় উপদেশের একটি সঙ্কলন-হিতোপদেশ পুস্তক। এর অধিকাংশই দৈনন্দিন জীবনের বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য বিষয় নিয়ে লিখিত। “ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান’’-এ কথা স্মরণ করিয়ে আরম্ভ হয়েছে হিতোপদেশের উপদেশাবলী। শুধু ধর্মীয় ও নৈতিক বিষয় নিয়েই নয়, বাস্তব ক্ষেত্রেও সাধারণ বুদ্ধি ও সৌজন্যবোধের কথাও লিপিবদ্ধ হয়েছে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে একজন প্রাজ্ঞ ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত-এ বিষয়ে হিতোপদেশের সংক্ষিপ্ত অথচ বুদ্ধিদীপ্ত প্রবচন প্রাচীন ইসরায়েলী গুরুদের গভীর অর্ন্তদৃষ্টির পরিচয় বহন করে। এই পুস্তকের কতকগুলি প্রবাদ পারিবারিক বিষয় নিয়ে রচিত এবং কতকাংশ ব্যবসা সংক্রান্ত আদান-প্রদান নিয়ে লিখিত। কিছু সংখ্যক প্রবচন সামাজিক সৌজন্য বিষয়ক ও অন্য কতকগুলি আত্মসংযম বিষয়ক। নম্রতা, সহিষ্ণুতা, দরিদ্রের প্রতি সম্মানবোধ এবং বন্ধুদের প্রতি আনুগত্যের কথা পুস্তকটিতে খুব বেশি বলা হয়েছে।
বিষয়বস্তুর রূপরেখা
প্রজ্ঞার প্রশংসা 1:1—9:18
শলোমনের প্রবচন 10:1—29:27
আগুরের বাণী 30:1-33
নানাবিধ প্রবাদবাক্য 31:1-31
Currently Selected:
হিতোপদেশ ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.