YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 146

146
প্রভু পরমেশ্বরের প্রশংসাগান
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা,
হে আমার প্রাণ, কর তাঁর স্তবগান
2আমি আজীবন প্রভুর প্রশস্তি করব,
চিরজীবন আমি করব ঈশ্বরের মহিমাকীর্তন।
3নির্ভর করো না তোমরা কোন নৃপতির উপর,
কোন মর্ত্যমানব পারে না তোমায় করতে উদ্ধার।
4তার প্রাণবায়ু নির্গত হলে সে ফিরে যায় মৃত্তিকাগর্ভে,
সেদিনই ঘটে তার সমস্ত পরিকল্পনার অবসান।
5ধন্য সেই জন, যাকোবের ঈশ্বর যার সহায়,
প্রভু পরমেশ্বরের উপরেই যার ভরসা।
6তিনিই নির্মাণ করেছেন আকাশমণ্ডল ও পৃথিবী,
সমুদ্র ও তার গর্ভস্থ সব কিছু তাঁরই সৃষ্টি,
চিরকাল তিনি করেন সত্য পালন।#প্রেরিত 4:24; 14:15
7তিনি নিপীড়িতদের পক্ষে করেন ন্যায়বিচার,
আহার তুলে দেন বুভুক্ষুদের মুখে, বন্দীদের দেন মুক্তি।
8অন্ধদের দৃষ্টিদান করেন প্রভু পরমেশ্বর,
অবনতদের করেন উন্নত, ধর্মনিষ্ঠদের প্রতি অসীম তাঁর ভালবাসা।
9প্রবাসীদের রক্ষা করেন তিনি,
বিধবা ও পিতৃহীনদের তিনিই সহায় কিন্তু ব্যর্থ করেন দুর্জনের সকল প্রচেষ্টা।
10প্রভু পরমেশ্বর রাজত্ব করবেন চিরকাল,
হে সিয়োন, তোমার আরাধ্য ঈশ্বর পুরুষানুক্রমে করবেন রাজত্ব।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in