YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 141

141
বিপদকালীন প্রার্থনা
দাউদের ভজন
1হে প্রভু পরমেশ্বর আমি ডাকি তোমায় করো না বিলম্ব,
সাহায্য কর আমায়। কর্ণপাত কর আমার ডাকে।
2সুগন্ধি ধূপের মত আমার বিনতি,
সান্ধ্য নৈবেদ্যস্বরূপ আমার প্রসারিত অঞ্জলি, গ্রাহ্য হোক তোমার দৃষ্টিতে।#প্রকা 5:8
3হে প্রভু পরমেশ্বর, আমার অধরপ্রান্তে নিযুক্ত কর প্রহরা,
আমার ওষ্ঠের দ্বার রক্ষা কর তুমি,
4কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না,
অধর্মাচারীদের সঙ্গে দুষ্কর্মে আমি লিপ্ত না হই যেন,
যেন অংশ না নিই ওদের ভোজের উৎসবে।
5সজ্জন আমায় প্রহার করুক, করুক ভর্ৎসনা, সে হবে পরম সৌভাগ্য আমার,
কিন্তু দুর্জনের তৈলে আমার মস্তক যেন না হয় অভিষিক্ত,
তাদের দুষ্কর্মের বিরুদ্ধেই আমার নিরন্তর প্রার্থনা।
6ওরা যখন সমর্পিত হবে দণ্ডদাতা বিচারকের
হাতে তখন তারা জানবে প্রভু পরমেশ্বরের কথার সত্যতা।
7লোকে যেমন পাথর ভেঙ্গে টুকরো করে ছড়িয়ে দেয়,
তেমনি পাতালপুরীর দ্বারে ছড়িয়ে থাকবে ওদের অস্থিগুলি।
8কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর,
তোমার দিকেই নিবদ্ধ আমার দৃষ্টি,
তোমারই শরণাগত আমি, আমার জীবন করো না বিপন্ন।
9ওরা আমার জন্য পেতেছে ফাঁদ বিস্তার করেছে জাল অধর্মাচারীরা,
সেগুলি থেকে রক্ষা কর আমায়।
10দুষ্টেরা নিজেদেরই পাতা ফাঁদে পড়ুক,
আমি যেন উত্তীর্ণ হয়ে যাই সেই অবসরে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 141