গীতসংহিতা 14
14
দুরাচারীর ভাবী দণ্ড
(গীত 53)
দাউদের ভজন সঙ্গীত পরিচালকের জন্য।
1নির্বোধ মনে মনে বলে:
ঈশ্বর নাই।
ওরা ভ্রষ্ট, দুরাচার,
সৎকর্ম করে না কেউ।
2স্বর্গ থেকে প্রভু পরমেশ্বর দেখেন মানব সন্তানদের লক্ষ্য করেন তিনি
সুবুদ্ধিসম্পন্ন মানুষ কেউ আছে কিনা!
আছে কি না কোন ঈশ্বরসন্ধানী!
3সদাচারী কেউ নেই, একজনও নেই,
সকলেই গিয়েছে বিপথে,
সকলেই হয়েছে বিকারগ্রস্ত।
প্রভু বলেনঃ #রোমীয় 3:10-12
4দুরাচারীদের কি কোন জ্ঞানই নেই?
গ্রাস করে তারা আমারই প্রজাদের,
তারা প্রভু পরমেশ্বরকে ডাকে না কখনও।
5নিদারুণ আতঙ্কে ওরা হবে জর্জরিত,
কারণ ঈশ্বর তাঁর অনুরাগী ভক্তবৃন্দের সহায়।
6নিপীড়িত অসহায়ের সর্ব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে চাইলেও জেনো,
প্রভু পরমেশ্বর তার পরম আশ্রয়।
7সিয়োন থেকেই আসুক নেমে ইসরায়েলের পরিত্রাণ।
প্রভু পরমেশ্বর যখন আপন প্রজাদের সৌভাগ্যের করবেন সূচনা,
তখন উল্লসিত হবে যাকোব,
ইসরায়েল হবে আনন্দিত।
Currently Selected:
গীতসংহিতা 14: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.