YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 13

13
সাহায্যের আবেদন
দাউদের ভজন
(সঙ্গীত পরিচালকের জন্য।)
1হে প্রভু পরমেশ্বর, আর কতকাল ভুলে থাকবে আমায়?
চিরদিনই কি থাকবে আমায় ভুলে? আর কতকাল বিমুখ থাকবে আমার প্রতি?
2কতকাল আমি সইব এই অন্তর্জ্বালা?
হৃদয় আমার থাকবে নিয়ত বিষাদমগ্ন?
কতকাল আমি সইব দর্পিত শত্রুর অত্যাচার?
3চেয়ে দেখ, হে প্রভু পরমেশ্বর! উত্তর দাও আমায়! কর আমায় সতেজ,
সবল নিদ্রিত হতে দিও না চিরনিদ্রায়।
4শত্রুদের বলতে দিও না এ কথা: ওকে পরাজিত করেছি আমরা।
উল্লসিত হতে দিও না তাদের আমার পতনে।
5আমার অটল আস্থা তোমার অবিচল প্রেমে।
হৃদয় আমার উচ্ছলিত হবে পরম উল্লাসে, তোমারই সাধিত পরিত্রাণ দর্শনে।
6আমি গাইব প্রভুর স্তবগান,
তিনি করেছেন আমার অশেষ কল্যাণ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 13