গীতসংহিতা 15
15
ঈশ্বরের আশ্রয় লাভের যোগ্য কে? দাউদের ভজন ভজন গীতি
1হে প্রভু পরমেশ্বর, কে আশ্রয় লাভ করবে তোমার শিবিরে?
কেই বা বাস করবে তোমার পুণ্য পর্বতে?
2অনিন্দ্য যার আচরণ,
ন্যায়সঙ্গত যার সকল কর্ম,
যথার্থই যে সত্যভাষী,
3যে পরনিন্দা করে না,
বন্ধুজনের করে না অপকার,
দুর্নাম করে না প্রতিবেশীর।
4অসৎ ব্যক্তি যার ঘৃণার পাত্র প্রভু পরমেশ্বরের ভক্তজনকে যে শ্রদ্ধা করে,
নিজের ক্ষতি হওয়া সত্ত্বেও যে প্রতিশ্রুতি রক্ষা করে তার অন্যথা করে না কখনও।
5ঋণের বিনিময়ে যে নেয় না কোন সুদ, নির্দোষের বিরোধিতা করে না
উৎকোচের বিনিময়ে।
এমন যে মানুষটি সে কখনও হবে না বিচলিত।
Currently Selected:
গীতসংহিতা 15: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.