YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 138

138
কৃতজ্ঞ ভক্তের বন্দনা
দাউদের ভজন
1সারা অন্তর দিয়ে আমি করব তোমার স্তব,
দেবগণের সাক্ষাতে আমি গাইব তোমার স্তুতিগান।
2তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে
আমি করব প্রণিপাত অবিচল তোমার প্রেম ও সত্যনিষ্ঠার জন্য
আমি তোমার নামের করব প্রশস্তি।
সবার উপরে তুমি মহিমান্বিত করেছ তোমার নাম ও তোমার অনুশাসন।
3যেদিন আমি ডেকেছি তোমায়,
তুমি দিয়েছ সাড়া আমার প্রাণে শক্তি দিয়ে তুমি আমায় করেছ শক্তিমান।
4হে প্রভু পরমেশ্বর পৃথিবীর সমস্ত রাজা করবে তোমার প্রশস্তি,
তারা শুনেছে তোমার মুখনিঃসৃত বাণী।
5তারা প্রভু পরমেশ্বরের অপূর্ব কর্মধারার প্রশস্তি গাইবে,
গাইবে প্রভুর গৌরব গান।
6যদিও প্রভু ঊর্ধ্বে সমাসীন,
তবুও তাঁর কৃপা দৃষ্টি রয়েছে অবনতের প্রতি,
গর্বোদ্ধত তোমার কাছে নিজেকে পারে না লুকাতে।
7যখন আমি সঙ্কটের আবর্তে বিপর্যস্ত হই,
তুমিই বাঁচাও আমার প্রাণ,
আমার ক্রুদ্ধ শত্রুদের বিরুদ্ধে তুমি প্রসারণ কর তোমার হাত,
নিজ পরাক্রমে আমাকে কর উদ্ধার।
8প্রভু পরমেশ্বর তাঁর উদ্দেশ্য সফল করবেন আমার জীবনে।
হে প্রভু, শাশ্বত তোমার অপার করুণা
তোমার কীর্তিকে তুমি করো না পরিত্যাগ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 138