YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 137

137
প্রবাসে ইসরায়েলীদের বিলাপ
1ব্যাবিলনের নদী তীরে বসে অশ্রুপাত করতাম আমরা
যখন সিয়োনের কথা জাগত স্মরণে।
2সেখানকার ঝাউগাছে
ঝুলিয়ে রাখতাম আমরা আমাদের বীণগুলি।
3যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল তারা আমাদের কাছে শুনতে চাইত গান।
যারা পীড়ন করত, কাঁদাতো আমাদের,
তারা শুনতে চাইত আনন্দের গান। বলতো: শোনাও আমাদের সিয়োনের গান।
4কিন্তু বিদেশের মাটিতে কেমন করে গাইব
আমরা প্রভু পরমেশ্বরের গান?
5আমি যদি তোমায় ভুলে যাই হে জেরুশালেম,
তবে নিষ্ক্রিয় হোক আমার হাত আর যেন বাজাতে না পারি বীণ।
6যদি তোমায় আমি না রাখি মনে,
যদি সর্বাধিক আনন্দদায়ক বস্তুর চেয়েও
হে জেরুশালেম তোমায় বেশী ভাল না বাসি তাহলে যেন রুদ্ধ হয়ে যায় কণ্ঠ আমার।
7হে প্রভু পরমেশ্বর,
স্মরণ কর, ইদোমীদের হাতে জেরুশালেমের পতনের কথা।
সেদিন ওরা বলেছিল:
উপড়ে ফেল, ধ্বংস কর সমূলে।
8হে উপদ্রবী ব্যাবিলন যে আঘাত হেনেছ তুমি আমাদের প্রতি,
তেমনি প্রতিফল যে দেবে তোমাকে ধন্য সেই জন,
যে ফিরিয়ে দেবে তোমায় সেই আঘাত,#প্রকা 18:6
9সে তোমার কোল থেকে কেড়ে নেবে শিশুদের
আছড়ে ফেলবে কঠিন পাথরে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 137