গীতসংহিতা 136
136
প্রেমময় পরমেশ্বরের প্রতি
কৃতজ্ঞতা নিবেদন
1প্রভু পরমেশ্বরের স্তব কর, কেননা তিনি মঙ্গলময়,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#১ বংশা 16:34; ২ বংশা 5:13; 7:3; ইষ্রা 3:11; গীত 100:5; 106:1; 107:1; 118:1; যির 33:11
2ঈশ্বরগণের মধ্যে যিনি মহান ঈশ্বর, তাঁর স্তব কর,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
3প্রভুদের মধ্যে যিনি সর্বশক্তিমান, তাঁর স্তব কর,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
4তাঁর স্তব কর –একমাত্র তিনিই সাধন করেন পরমাশ্চর্য কার্য,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
5যিনি আপন প্রজ্ঞায় নির্মাণ করেছেন আকাশমণ্ডল,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#আদি 1:1
6যিনি জলধির উপর বিস্তৃত করেছেন ভূমণ্ডল
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#আদি 1:2
7যিনি সৃজন করেছেন সুবিশাল জ্যোতিষ্করাজি,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
8দিবসের উপর আধিপত্যের জন্য যিনি সৃষ্টি করেছেন সূর্য,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
9রাত্রির উপর কর্তৃত্বের জন্য যিনি সৃষ্টি করেছেন চন্দ্র ও তারকারাজি,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#আদি 1:16
10যিনি মিশর দেশের প্রথমজাত সকলকে করেছিলেন বিনাশ,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#যাত্রা 12:29
11যিনি মিশরীদের মধ্য থেকে ইসরায়েলকে উদ্ধার করে এনেছিলেন,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#যাত্রা 12:51
12উদ্ধার করেছিলেন দৃঢ় হস্ত ও প্রসারিত বাহুর বিক্রমে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
13যিনি লোহিত সাগরকে করেছিলেন দ্বিধা বিভক্ত,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
14যিনি তার মধ্য দিয়ে পার করিয়েছিলেন ইসরায়েলকে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
15ফারাও ও তাঁর সেনাবাহিনীকে যিনি নিক্ষেপ করেছিলেন অতল সাগরে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#যাত্রা 14:21-29
16যিনি তাঁর প্রজাদের পরিচালিত করেছিলেন প্রান্তরের মাঝে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
18যিনি বধ করেছিলেন পরাক্রান্ত নৃপতিদের,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
19বধ করেছিলেন ইমোরীদের রাজা সীহোনকে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#গণনা 21:21-30
20যিনি বধ করেছিলেন বাশানের রাজা ওগ্কে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।#গণনা 21:31-35
21যিনি উত্তরাধিকার স্বরূপ বণ্টন করলেন তাদের রাজ্য,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
22যা তিনি দিলেন তাঁর দাস ইসরায়েলকে উত্তরাধিকার রূপে,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
23তিনিই আমাদের চরম দুর্দশায় স্মরণ করলেন আমাদের কথা
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
24তিনি শত্রুদের কবল থেকে উদ্ধার করলেন আমাদের
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
25তিনিই সকল প্রাণীর আহার জোগান,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
26স্বর্গাধিপতি ঈশ্বরের স্তব কর,
–চিরায়ত তাঁর অবিচল প্রেম।
Currently Selected:
গীতসংহিতা 136: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.