YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 134

134
নিশীথকালের সেবকদের প্রতি আরোহণ গীতি।
1হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ,
প্রভুর ধন্যবাদ দাও তোমরা যারা প্রভুর মন্দিরে
পরিচর্যা কর নিশীথকালে।
2পবিত্রস্থানের দিকে দুহাত তুলে
প্রভু পরমেশ্বরের গুণগান কর।
3যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর,
সিয়োন থেকে তিনি তোমাদের করুন আশীর্বাদ।#134:3 ইহুদী যাজকেরা তীর্থযাত্রীদের এইভাবে আশীর্বাদ করতেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 134