YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 133

133
ভ্রাতৃপ্রেমের জয়গান
আরোহণ গীতি। দাউদের ভজন
1দেখ, ঐক্যের বন্ধনে ভক্তদের একত্রে বসবাস কত মধুর!
কত না মূল্যবান!
2এ যেন হারোণের মস্তকে নিষিক্ত মূল্যবান তেলের মত,
যে তেল তাঁর শ্মশ্রু বেয়ে ঝরে পড়ে তাঁর বসনের উপর।
3এ যেন হারমোন গিরির শিশির,
যা ঝরে পড়ে সিয়োনের শিখরে শিখরে।
সেখানে প্রভু পরমেশ্বর করেছেন আশীর্বাদ,
জীবন সেখানে চিরস্থায়ী।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 133