গীতসংহিতা 132
132
ঈশ্বরের মন্দিরের প্রশস্তি আরোহণ গীতি।
1হে প্রভু পরমেশ্বর,
ভুলে যেও না তুমি দাউদের সকল দুঃখ দুর্দশার কথা।
2স্মরণ কর হে প্রভু পরমেশ্বর, তাঁর প্রতিশ্রুতির কথা, স্মরণ কর সেই শপথের কথা হে যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর,
যে শপথ তিনি করেছিলেন তোমার কাছে:
3আমি নিজ গৃহে বাস করব না,
শয়ন করব না আপন শয্যায়,
4আমার নয়ন হবে না নিদ্রামগ্ন,
তন্দ্রাচ্ছন্ন হবে না আঁখিপল্লব,
5যতদিন না আমি খুঁজে পাই, প্রভু পরমেশ্বরের জন্য কোন আবাস ভূমি,
নির্মাণ করি যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বরের যোগ্য বাসস্থান।
6দেখ, আমরা ইফ্রাথায়#132:6 বেথলেহেমে। শুনেছিলাম এ কথা,
জিয়ারিমের প্রান্তরে এর পেয়েছিলাম সন্ধান।
7চল, আমরা তাঁর বাসস্থানে যাই,
প্রণিপাত করি তাঁর পাদপীঠে।
8এস, হে প্রভু পরমেশ্বর, তোমার পরাক্রমের প্রতীক চুক্তিসিন্দুকসহ
প্রবেশ কর তোমার পুণ্য মন্দিরে।
9তোমার পুরোহিতকুল বিভূষিত হোক ধার্মিকতায়,
তোমার ভক্তবৃন্দ করুক পরম উল্লাস।
10তোমার ভক্ত দাউদের কথা স্মরণ করে
বিমুখ করো না তোমার অভিষিক্ত রাজাকে।#২ বংশা 6:41-42
11প্রভু পরমেশ্বর শপথ করেছিলেন দাউদের কাছে,
যার অন্যথা করবেন না।
তিনি বলেছিলেনঃ তোমার আত্মজ এক সন্তানকে
আমি প্রতিষ্ঠিত করব তোমার সিংহাসনে।#২ শমু 7:12-16; ১ বংশা 17:11-14; গীত 89:3-4; প্রেরিত 2:30
12তোমার সন্তানসন্ততিরা যদি আমার সঙ্গে স্থাপিত সন্ধির শর্ত রক্ষা করে,
যদি মেনে চলে আমার নির্দেশিত অনুশাসন,
তাহলে তাদের সন্তানসন্ততিরাও চিরকাল প্রতিষ্ঠিত থাকবে তোমার সিংহাসনে।
13প্রভু পরমেশ্বর সিয়োনকে মনোনীত করেছেন,
আপন আবাসের জন্য এটিই তাঁর অভিপ্রেত স্থান।
14এই আমার বিশ্রামস্থান, এখানেই আমি বাস করব চিরকাল,
এই আমার বাসনা।
15আমি তার খাদ্য ভাণ্ডারকে প্রচুর আশীর্বাদে করব মণ্ডিত তার দরিদ্র অধিবাসীদের অন্নদানে করব তৃপ্ত।
16পরিত্রাণের বসনে তার পুরোহিত বৃন্দকে করব শোভিত,
তার ভক্তবৃন্দ হবে জয়োল্লাসে মুখর।
17সেখানে আমি প্রতিষ্ঠিত করব দাউদকুলের মহিমা,
আমার অভিষিক্তের জন্য সেই কুলে আমি জ্বেলে দেব এক দীপ।#১ রাজা 11:36
18উজ্জ্বল কিরীটে শোভিত হবে তার শির,
কিন্তু তার শত্রুদের আমি করব লজ্জায় অবনত।
Currently Selected:
গীতসংহিতা 132: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.