YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 12

12
সাহায্যের আবেদন
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ। উদারা সপ্তক।
1হে প্রভু পরমেশ্বর উদ্ধার কর আমাদের নিশ্চিহ্ন তোমার সকল ভক্ত,
মানব সমাজ থেকে সততা অন্তর্হিত।
2সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়,
মনে মুখে তারা এক নয়।
3স্তব্ধ কর প্রভু পরমেশ্বর স্তাবকের ওষ্ঠাধর,
ছেদন কর দাম্ভিকের জিহ্বা।
4ওরা বলে: কথার জোরে জিতব আমরা, মুখের জোরে করব জগৎ জয়,
বলব কথা স্বাধীনভাবে বাধা দেবার সাধ্য কার?
5কিন্তু প্রভু পরমেশ্বর বলেনঃ দেখি আমি দুঃখী জনের সর্বনাশ,
শুনি দীনজনের কাতর ক্রন্দন তাই আমি তৎপর এখন।
মুক্তির জন্য ব্যাকুল যারা তাদেরই আমি করব উদ্ধার।
6প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অবিচল, অনাবিল,
চুল্লীতে সাতবার শোধিত নিখাদ রূপোর মত।
7-8দুর্জন চারিদিকে করছে বিচরণ
মানব সমাজে অধমই আজ উচ্চপদে আসীন।
হে প্রভু পরমেশ্বর, এদের হাত থেকে তুমি
উদ্ধার কর আমাদের, রক্ষা কর সর্বদা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 12