YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 129

129
ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে ক্ষোভ ও প্রার্থনা আরোহণ গীতি
1“বাল্যকাল থেকেই লোকে আমাকে করেছে বহু নির্যাতন।’’
ইসরায়েল বলুক এ কথা—
2বাল্যকাল থেকেই লোকে আমাকে করেছে বহু নির্যাতন,
তবুও তারা আমার বিরুদ্ধে করতে পারেনি জয়লাভ।
কৃষক যেমন ভূমি কর্ষণ করে,
3তেমনি ওরাও ক্ষতবিক্ষত করেছে আমার পৃষ্ঠদেশ,
সুগভীর রেখা রচনা করেছে তারা।
4প্রভু পরমেশ্বর ধর্মময়, তিনি ছিন্ন করেছেন দাসত্বের শৃঙ্খল,
মুক্ত করেছেন আমায়।
5সিয়োনকে যারা বিদ্বেষ করে পরাজিত হোক তারা।
ফিরে যাক গভীর লজ্জায়,
6তারা হোক ছাদের উপরে জন্মানো শৈবালের মত,
বেড়ে ওঠার আগেই যা শুকিয়ে যায়,
7কোন ছেদনকারী সংগ্রহ করে না সেই শৈবাল,
বোঝা বেঁধে নিয়ে যায় না তো ঘরে কেউ।
8পথচারীরা কেউ বলে না তাদের ডেকে,
তোমাদের উপর প্রভুর আশিস পড়ুক ঝরে,
প্রভু পরমেশ্বরের নামে, আমরা তোমাদের করি আশীর্বাদ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 129