YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 130

130
সাহায্যের জন্য প্রার্থনা আরোহণ গীতি
1হে প্রভু পরমেশ্বর,
সঙ্কটের গভীর আবর্ত থেকে আমি ডেকেছি তোমায়।
2আমার ডাক শোন, হে প্রভু,
শোন আমার কাতর নিবেদন।
3হে প্রভু পরমেশ্বর, তুমি যদি গণ্য কর সকল অপরাধ,
তাহলে হে নাথ, কে দাঁড়াতে পারে তোমার সম্মুখে?
4কিন্তু তুমি তো ক্ষমার আধার,
তাই লোকে তোমায় করে সম্ভ্রম।
5আমি প্রতীক্ষা করি প্রভু পরমেশ্বরের, তাঁর সাহায্যের প্রতীক্ষায় ব্যাকুল আমার প্রাণ,
তাঁর প্রতিশ্রুতিতেই আমার গভীর আস্থা।
6প্রহরী যেমন প্রতীক্ষা করে প্রত্যুষের,
ব্যাকুল হয়ে করে প্রতীক্ষা,
তার চেয়েও ব্যাকুল আমার প্রাণ।
7হে ইসরায়েল, প্রভু পরমেশ্বরে আস্থা রাখ,
তাঁর প্রেম অবিচল,
তিনি সকল মুক্তির আধার।
8তিনি ইসরায়েলকে মুক্ত করবেন
মোচন করবেন তার সকল অপরাধ।#মথি 1:21; তীত 2:14

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 130