YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 128

128
বাধ্যতার পুরস্কার আরোহণ গীতি
1প্রভু পরমেশ্বরকে যে সম্ভ্রম করে
চলে তাঁর নির্দেশিত পথে, সে-ই ধন্য।
2স্বহস্তের শ্রম-ফল তুমি ভোগ করবে,
সুখী হবে তুমি, মঙ্গল হবে তোমার।
3তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী হবে ফলবতী দ্রাক্ষালতার মত,
জলপাই গাছের চারার মত শোভা পাবে তোমার সন্তানেরা তোমাকে ঘিরে।
4দেখ, প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে যে জন,
তার জন্য সঞ্চিত আছে এমনই আশিস্‌।
5সিয়োন থেকে প্রভু পরমেশ্বর
তোমায় করুন আশীর্বাদ!
আজীবন তুমি প্রত্যক্ষ কর জেরুশালেমের সমৃদ্ধি!
6তুমি দেখে যাবে তোমার সন্তানদের বংশধারা।
ইসরায়েলকুলে বিরাজ করুক শান্তি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 128