YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 127

127
প্রভু পরমেশ্বরের গুণগান
আরোহণ গীতি। শলোমনের ভজন
1প্রভু পরমেশ্বর যদি গৃহ নির্মাণ না করেন
তবে বৃথাই নির্মাতাদের সকল পরিশ্রম
যদি নগর রক্ষা না করেন প্রভু পরমেশ্বর
তবে বৃথাই প্রহরীর জাগরণ।
2বৃথাই তোমরা প্রত্যূষে ওঠ,
শয়ন কর বিলম্বে,
পরিশ্রম কর অন্ন সংস্থানের জন্য,
তিনি তাঁর প্রীতিভাজনদের সব প্রয়োজনই পূরণ করেন।#127:2 হিব্রু: অস্পষ্ট।
3সন্তানেরা প্রভু পরমেশ্বরের দেওয়া পুরস্কার,
পুত্রকন্যা তাঁরই দেওয়া সম্পদ।
4যৌবনের সন্তান
যেন যোদ্ধার হাতের শরজালের মতই।
5ধন্য সেই ব্যক্তি যার তূণ এমনই শরে পূর্ণ।
নগরদ্বারে বিচারসভায় তারা যখন শত্রুদের মুখোমুখি দাঁড়াবে,
তখনও তাদের স্পর্শ করবে না পরাজয়ের গ্লানি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 127