গীতসংহিতা 126
126
স্বদেশে ফেরার গান আরোহণ গীতি
1প্রভু পরমেশ্বর যখন সিয়োনবাসীদের বন্দিদশা থেকে মুক্ত করে ফিরিয়ে আনলেন স্বদেশে,
তখন স্বপ্নাবিষ্টের মত ছিলাম আমরা।
2আমাদের অধরে তখন ছিল হাসির ছটা, রসনা ছিল জয়ধ্বনিমুখর,
অন্যান্য জাতির লোকেরা তখন বলেছিল:
প্রভু পরমেশ্বর এদের জন্য সাধন করেছেন মহৎ কর্ম।
3প্রভু পরমেশ্বর আমাদের জন্য সাধন করেছেন কত মহৎ কর্ম,
আমরা তাই আনন্দিত!
4হে প্রভু পরমেশ্বর, ফিরিয়ে আন আমাদের সেই প্রাচুর্য,
যেমন বর্ষার বারিধারা ফিরিয়ে আনে প্রাচুর্য মরুদেশের শুষ্ক নদীবক্ষে।
5সজল নয়নে যারা বীজ বপন করে
হর্ষধ্বনির মাঝেই তারা করবে ফসল আহরণ।
6চোখের জলে যে বীজ বুনতে যায়
আনন্দগানে মুখর হয়ে সে নিশ্চয়ই ফিরে আসবে ঘরে
শস্যের বোঝা নিয়ে।
Currently Selected:
গীতসংহিতা 126: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.