YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 125

125
ভক্তের নিরাপত্তা
1প্রভু পরমেশ্বরের উপর নির্ভরশীল যারা
তারা সিয়োন পর্বতের মত অটল ও চিরস্থায়ী।
2জেরুশালেম যেমন পাহাড়ে ঘেরা প্রভু পরমেশ্বরও তাঁর প্রজাদের
তেমনি করেই ঘিরে রাখেন এখন ও অনন্তকাল।
3দুর্জনের রাজত্ব কখনও স্থায়ী হবে না ধার্মিকদের স্বদেশে,
অন্যথায় ধার্মিকেরা হবে অধর্মাচরণে লিপ্ত।
4যারা সৎ, চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ হে প্রভু পরমেশ্বর,
তোমার অনুগত যারা, তাদের মঙ্গল কর তুমি।
5ভ্রান্ত পথে চলে যারা প্রভু পরমেশ্বর তাদের দূর করবেন
দুষ্কর্মকারীদের সাথে। ইসরায়েল কুলে বিরাজ করুক শান্তি!

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 125