YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 124

124
প্রভু পরমেশ্বর তাঁর ভক্তের রক্ষাকর্তা
আরোহণ গীতি। দাউদের ভজন
1যদি প্রভু পরমেশ্বর আমাদের পক্ষ অবলম্বন না করতেন,
তাহলে হে ইসরায়েল, বল, কি হত আমাদের?
2শত্রুরা যখন আমাদের করেছিল আক্রমণ সেই সময়ে প্রভু পরমেশ্বর
যদি আমাদের পক্ষ অবলম্বন না করতেন,
3তাহলে ওরা জ্বলন্ত ক্রোধে
আমাদের জীবন্ত করত গ্রাস।
4তাহলে বন্যা আমাদের ভাসিয়ে নিয়ে যেত,
আমাদের উপর দিয়ে বয়ে যেত খরস্রোত।
5আমাদের উপর দিয়ে বয়ে যেত
উত্তাল জলরাশি।
6কিন্তু ধন্য আমাদের প্রভু পরমেশ্বর,
ওদের করালগ্রাসে ভক্ষ্যরূপে তিনি আমাদের করেননি সমর্পণ।
7ব্যাধের পাশ থেকে মুক্ত বিহঙ্গের মত আমরা পেয়েছি নিষ্কৃতি,
পাশ হয়েছে ছিন্ন, আমরা হয়েছি মুক্ত।
8স্বর্গ ও পৃথিবীর যিনি স্রষ্টা
সেই প্রভু পরমেশ্বরের নামই আমাদের সহায়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 124