YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 123

123
কৃপালাভের জন্য ভক্তের প্রার্থনা
আরোহণ গীতি
1স্বর্গে সমাসীন তুমি হে প্রভু পরমেশ্বর,
তোমারই দিকে চোখ তুলে তাকাই আমি।
2দেখ, গৃহকর্তার উপরে দাস যেমন নির্ভরশীল,
গৃহিণীর উপরে যেমন নির্ভরশীল তার দাসী
তেমনি আমাদের নির্ভরতা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপরে।
তাঁর দিকে নিবদ্ধ আমাদের দৃষ্টি তাঁরই কৃপার আশায়।
3কৃপা কর হে প্রভু পরমেশ্বর, কৃপা কর আমাদের প্রতি
আমরা নিতান্ত অবহেলিত, অবজ্ঞার পাত্র।
4দীর্ঘকাল আমাদের জীবন অতিষ্ঠ বিলাসী লোকের বিদ্রূপে,
অহঙ্কারীদের অবজ্ঞায়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 123