YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 122

122
জেরুশালেমের উদ্দেশে প্রশংসা
দাউদের আরোহণ গীতি
1আমি আনন্দিত হলাম যখন লোকে আমায় বলল:
চল, আমরা প্রভু পরমেশ্বরের মন্দিরে যাই।
2হে জেরুশালেম, তোমার তোরণ পেরিয়ে
আমরা প্রাঙ্গণে গিয়ে দাঁড়ালাম।
3এই সেই জেরুশালেম, দৃঢ়সংবদ্ধ নগররূপে
নির্মাণ করা হয়েছে যাকে।
4সকল গোষ্ঠী, প্রভু পরমেশ্বরের মনোনীত সকল গোষ্ঠী ইসরায়েলের প্রথা অনুযায়ী
তাঁর চরণে কৃতজ্ঞতা নিবেদনের জন্য সেখানে আরোহণ করে।
5সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল বিচার সিংহাসন,
স্থাপিত হয়েছিল দাউদ কুলের রাজসিংহাসন।
6তোমরা জেরুশালেমের শান্তি কামনা কর,
কল্যাণ হোক তাদের, যারা ভালবাসে তোমায়।
7তোমার প্রাচীরের অভ্যন্তরে শান্তি বর্তুক তোমার
প্রাসাদসমূহে বিরাজ করুক কল্যাণ।
8আমার স্বজন ও বন্ধুদের কথা ভেবে আমি বলব:
তোমার মাঝে বিরাজ করুক শান্তি।
9আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরের কথা স্মরণ করে,
আমি তোমার কল্যাণ প্রচেষ্টায় ব্রতী হব।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 122