YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 121

121
প্রভু পরমেশ্বরই আমাদের চিররক্ষক
আরোহণ গীতি
1আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, কোথা থেকে আসবে আমার সাহায্য?
প্রভু পরমেশ্বরের কাছ থেকে নেমে আসবে আমার সাহায্য।
2স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা তিনি
3বিচলিত হতে দেবেন না তোমার চরণ,
নিদ্রায় কাতর হন না তোমার রক্ষক।
4দেখ, যিনি ইসরায়েলের রক্ষক
তিনি তন্দ্রাবিষ্ট হন না, নিদ্রাও যান না।
5প্রভু পরমেশ্বরই তোমার রক্ষক, তিনিই তোমার আচ্ছাদন,
তোমার দক্ষিণে তিনি নিত্যবিরাজিত।
6দিবসে সূর্য তোমায় আঘাত করবে না,
চন্দ্রও করবে না আঘাত রাত্রিকালে।
7প্রভু পরমেশ্বর সমস্ত অমঙ্গল থেকে
রক্ষা করবেন তোমায়, রাখবেন তোমায় নিরাপদে।
8তোমার যাওয়া আসার পথে প্রভু পরমেশ্বরই রক্ষা করবেন তোমায়,
এখন ও চিরকাল।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in