YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 120

120
সঙ্কটে ভক্তের প্রার্থনা
আরোহণ গীতি#120:0 120 থেকে 134 পর্যন্ত গীতগুলি পার্বত্য নগরী জেরুশালেমে মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রীরা মিলিত কণ্ঠে গাইতেন।
1সঙ্কটের মাঝে আমি ডাকলাম
প্রভু পরমেশ্বরকে, তিনি সাড়া দিলেন আমার ডাকে।
2হে প্রভু পরমেশ্বর, মিথ্যাবাদী ওষ্ঠাধর
ও ছলনাময়ী রসনার কবল থেকে আমায় কর উদ্ধার।
3হে ছলনাময়ী রসনা, কি দণ্ড প্রভু দেবেন তোমাকে সে কথা জান কি?
জান কি তুমি, কি নির্মম দণ্ড তিনি দেবেন তোমাকে?
4সৈনিকের তীক্ষ্ণ শরজালে বেষ্টিত হবে তুমি,
দগ্ধ হবে জ্বলন্ত অঙ্গার রাশির দহনে।
5হায়, তোমাদের সাথে বসতি আমার
এ যেন মেশেক#120:5 মেশেক ও কেদর: দুটি স্থান–যেখানে যাযাবর জাতির বাস। আদি 10:2; যিহি 32:26 দ্রষ্টব্য অথবা কেদরবাসীর শিবিরে আমার প্রবাস।
6বহুকাল আমি বাস করছি এমন লোকের মাঝে,
যারা শান্তিকে করে ঘৃণা।
7কিন্তু আমি শান্তিপ্রিয়,
তাই শান্তির কথা যখন বলি আমি তখন ওরা চায় যুদ্ধ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in