YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 11

11
পরমেশ্বরে আস্থা
দাউদের
সঙ্গীত পরিচালকের জন্য।
1আমি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি। তোমরা কি করে আমাকে বল:
পাখির মত উড়ে পালাও পাহাড়ে,
2কারণ দুষ্টেরা ধনুকে গুণ পরিয়েছে
অব্যর্থ শরসন্ধানে তারা অন্ধকারে ধর্মভীরূদের তীর বিদ্ধ করবে।
3সব কিছুরই ভিত যদি টলে ওঠে,
তবে ধর্মনিষ্ঠ মানুষের কি আর করার আছে?
4প্রভু পরমেশ্বর বিরাজিত তাঁর পুণ্য মন্দিরে, স্বর্গে তাঁর সিংহাসন,
সবই তাঁর দৃষ্টিগোচরে, তাঁর দৃষ্টি যাচাই করে মানব সন্তানদের।
5সজ্জন ও দুর্জন উভয়কেই পরীক্ষা করেন প্রভু পরমেশ্বর,
অত্যাচারী উৎপীড়ক তাঁর ঘৃণাস্পদ।
6দুর্জনদের উপর তিনি বর্ষণ করবেন, জ্বলন্ত অঙ্গার ও গন্ধক,
অগ্নি ও ঝঞ্ঝা তাদের যোগ্য দণ্ড।
7প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত কর্মেই তিনি প্রীত,
ন্যায়নিষ্ঠ ব্যক্তিই দর্শন করবে তাঁর শ্রীমুখ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 11