YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 114

114
তারণসঙ্গীত
1মিশর থেকে যখন বেরিয়ে এল ইসরায়েল জাতির মানুষ
যাকোবকুল যখন ছাড়া পেল ভিন্নভাষীদের কবল থেকে,#যাত্রা 12:51
2তখন যিহুদা হল প্রভু পরমেশ্বরের মনোনীত জাতি,
ইসরায়েল হল তাঁর আপন রাজ্য।
3সমুদ্র তা দেখে পালিয়ে গেল,
উজানে বইল জর্ডন নদী।#যাত্রা 14:21; যিহো 3:16
4লাফিয়ে উঠল পর্বতশ্রেণী ছাগ শিশুর মত
নাচতে লাগল পাহাড়গুলো মেষশাবকের মত।
5হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে?
হে জর্ডন, কেন তুমি বইলে উজানে?
6হে পর্বতবৃন্দ, কেন তোমরা লাফিয়ে উঠলে ছাগশিশুর মত?
কেন তোমরা নেচে উঠলে হে পাহাড়কুল, মেষশাবকের মত?
7হে পৃথিবী, কম্পিত হও প্রভু পরমেশ্বরের সম্মুখে,
কম্পিত হও যাকোবের আরাধ্য ঈশ্বরের সম্মুখে।
8তিনি শৈলকে পরিণত করেন জলাশয়ে,
পাষাণের বুক চিরে উৎসারিত করেন জলধারা।#যাত্রা 17:1-7; গণনা 20:2-13

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 114