YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 113

113
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর,
হে প্রভুর সেবকবৃন্দ,
প্রশস্তি কর তাঁর নামের।
2ধন্য হোক প্রভু পরমেশ্বরের নাম,
এখন ও চিরকাল।
3উদয়াচল থেকে অস্তাচল অবধি
কীর্তিত হোক প্রভু পরমেশ্বরের নাম।
4সর্ব জাতির উপরে সমুন্নত প্রভু পরমেশ্বর
আকাশমণ্ডলের ঊর্ধ্বেও বিরাজিত তাঁর মহিমা।
5প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর তাঁর তুল্য কে আছে আর?
তিনি ঊর্ধ্বলোকে সমাসীন,
6তবু তিনি দৃষ্টিপাত করেন আনত হয়ে
আকাশ ও পৃথিবীর প্রতি।
7তিনি ধূলিশয্যা থেকে তোলেন দীনহীনকে,
আবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার।
8প্রতিষ্ঠিত করেন তাদের রাজন্যবর্গের মাঝে,
নিজ প্রজাকুলের অভিজাতদের মাঝে।
9তিনি বন্ধ্যাকে করেন সমাদৃতা,
করেন তাকে সন্তানের আনন্দময়ী মাতা।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 113